সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
ফিচার
ছাদে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন বাগান, অনুকরণীয় উদ্যোগ বরকত হাসানের
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহুরে জীবনযাপনের অংশ হয়ে উঠেছে কৃষি। শখ ও প্রয়োজন—দুটোই মিটছে এ থেকে। বাড়ির ছাদ কিংবা বারান্দা ভরে উঠছে সবজি, ফল ও ফুলের গাছে। ছাদ বেশ প্রশস্ত এবং ভালো রোদ পাওয়া যায় বলে বাগান করার জন্য সেটি উত্তম জায়গা।

বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. বরকত হাসান নিজ বাসার ছাদে গড়ে তুলেছেন বাগান। সবজি, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বাগানে। নিজের কর্মব্যস্ততা শেষে বাকি বেশিরভাগ সময় তার কাটে ছাদ কৃষিতে। বাগানে উৎপাদিত ফল ও সবজি একদিকে যেমন নিজেদের চাহিদা মেটায়, অপরদিকে আত্মীয়-স্বজন, প্রতিবেশীর মাঝেও বিতরণ করছেন। তার ছাদ কৃষি দেখে অনেকেই উৎসাহী হয়ে উঠছেন।

তবে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয়, বরং একান্ত ব্যক্তিগত উদ্যোগেই এদেশে ছাদ বাগানের সূচনা। এমনই এক নয়নাভিরাম ছাদবাগান গড়ে তুলেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা মো. বরকত হাসান। বর্তমানে তিনি একটি রপ্তানিমুখী বস্ত্র শিল্পের সাথে জড়িত। তিনি তার বরিশালের কাশিপুর ফিসারী রোডের পাশে নিজের বাসার ছাদে ফুল ও ফসলের এ আকর্ষণীয় বাগান গড়ে তুলে নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝেও বিষমুক্ত সতেজ ফলমূল-শাক-সবজি বিতরণ করে থাকেন। তিনি শুধু ছাদ কৃষিই নয় বরিশালের উজিরপুরে সাইনবোর্ড নামক গ্রামে তার ক্রয়কৃত নিজ বাড়ির আঙ্গিণায়ও ফুল-ফলের বাগান গড়ে তুলেছেন। ছাদ ও সবুজের ঘেরা বাড়ির আঙিনায় তার এ বাহারী ফুল-ফল ও সবজির বাগান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। অনেকেই তার এ বাগানের সৌন্দর্যে অবগাহন করতে যান।

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মোঃ বরকত হাসান ও বরিশালের নগর কৃষক-কৃষাণীদের সমন্বয়ে ‘গ্রীন বরিশাল’ নামে তারা একটি সংগঠন তৈরি করেছেন। বরিশালে যতগুলো ছাদবাগান রয়েছে সব ছাদবাগানীকে ‘গ্রীন বরিশাল’-এর ব্যানারে তারা একত্রিত করেছেন। প্রতি মাসে তারা কৃষক-কৃষাণীদের ঐক্যবদ্ধ করার জন্য উন্মুক্ত স্থানে মিলনমেলা করে থাকেন। তাদের এই সংগঠনের সাথে রয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেের ডাক্তার, কলেজ শিক্ষিকা। এমনকি লন্ডন ও মালয়েশিয়া প্রবাসীও রয়েছে তাদের এই সংগঠনের সাথে।

তার ছাদবাগানে রয়েছে- মাল্টা, জাম্বুরা, দেশী ও থাই পেয়ারা, জাম, ডালিম, আনার, বিভিন্ন জাতের আম, লেবু, ড্রাগন ফল, আমলকি, লকটন, পেপে, সফেদা, পুঁইশাক, লাউ, ঢেঁরশ, মরিচ, পুদিনা, গোলাপ, গন্ধরাজ, বেলী, হাসনাহেনা, কাঠগোলাপ, তিকোমা, জবা ও জুঁইসহ নানা ধরণের ফুল, ফল ও সবজি গাছ।

আর বাড়ির আঙ্গিনায় রয়েছে- নিম, লিচু, নানা জাতের আম, নারকেল, কাঠাল প্রভৃতি ফলের গাছ এবং হলুদ রঙের তিকোমা ও লালটুকটুকে বাগান বিলাসসহ নানান বাহারী ফুলের গাছ। তার বাগানের ফুল-ফলের আকর্ষণে টিয়া, বুলবুলি, চড়ুঁই, শালিক ও ঘুঘুসহ নানা পাখ-পাখালির ভীড় ও তাদের কিচিরমিচির কলরবে ভোর ও সন্ধ্যাবেলা বাড়িটিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

মো. বরকত হাসান একজন সুশিক্ষিত আধুনিক মানুষ, তদুপরি কৃষি ও সবুজ প্রকৃতি প্রেম তার সেই পরিচিতিকে ভিন্ন রূপ দিয়েছে। তার এ দৃষ্টিনন্দন ছাদবাগান অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। 

মো. বরকত হাসান বলেন, ‘শৈশবকাল থেকেই তিনি কৃষি ও সবুজ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের প্রতি আসক্ত। আর সেই প্রকৃতি প্রেমই তাকে এ ছাদ ও বাড়ির আঙ্গিনায় ফুল-ফল ও ফসলের বাগান গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততার চাপ তো সব সময় থাকেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য গাছের কাছে গেলে মনে হয় সব চাপ হালকা হয়ে যায়। তাই, যতটুকুই সময় পাই, চেষ্টা করি আমার ছাদ বাগানের জন্য একটু ভালোবাসা দেওয়ার।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  ছাদ বাগান   টেক্সটাইল ইঞ্জিনিয়ার   বরকত হাসান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close