সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
ফিচার
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাধারণত খাল-বিল ও জলাশয়ে সাদা শাপলার আধিপত্য চোখে পড়ে। তবে কখনও কখনও প্রকৃতি এমন চমকপ্রদ দৃশ্য উপহার দেয়, যা পথচারীদের দৃষ্টি আটকে দেয় মুহূর্তেই। এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা বাজার সংলগ্ন রাস্তার ধারের একটি জলাশয়ে—সেখানে ফুটেছে টকটকে লাল শাপলার সমাহার।

জলাশয়ের সবুজ পাতার গালিচার মাঝে থোকা থোকা লাল শাপলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গোলাপি রঙের এই জলজ ফুলগুলো মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। সাধারণত লাল শাপলা বা রক্তকমল কিছুটা দুর্লভ, তাই অনেকেই এই দৃশ্য দেখে থমকে যাচ্ছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন।

স্থানীয়রা জানায়, বর্ষা ও শরৎকালে শাপলা ফুটলেও এমন লাল শাপলার সৌন্দর্য খুব কমই দেখা যায়। বিশেষ করে সকালে, স্নিগ্ধ আলোর ছোঁয়ায় ফুলগুলো যেন আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে।

পথচারী রাসেল পারভেজ বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, কিন্তু হঠাৎ দেখি এত সুন্দর লাল শাপলা ফুটে আছে। সাদা শাপলা দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু এই লাল শাপলাগুলো যেন চোখ জুড়িয়ে দিল। একটু কম দেখা যায় বলেই হয়তো এর আকর্ষণ বেশি।

পরিবেশবিদদের মতে, শাপলা একটি গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ। বিশেষ করে লাল শাপলা দেশের জীববৈচিত্র্যের অনন্য নিদর্শন। তবে জলাশয় ভরাট ও পরিবেশ দূষণের কারণে এই ফুল ক্রমশ হারিয়ে যাচ্ছে।

পাল্লা বাজারের পাশে ফুটে থাকা এই লাল শাপলা কেবল সৌন্দর্যের উৎস নয় বরং এটি পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার বার্তাও বহন করে। ফুলের বংশবৃদ্ধি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা জরুরি। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল এগিয়ে এলে এই প্রাকৃতিক সৌন্দর্য আরও দীর্ঘ সময় রক্ষা পাবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  পাল্লা বাজার   শাপলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close