বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
ফিচার
বানারীপাড়ায় পছন্দের শীর্ষে নাসিরের রসগোল্লা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় চাখার ইউনিয়নের কালিবাজারে মো. নাসিরের রসগোল্লা দেশব্যাপী সুনাম অর্জন করেছে। ঈদ কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় করে তার দোকানে। স্বাদে-ঘ্রানে অনন্য তার তৈরি রসগোল্লা যে জনপ্রিয়তা পেয়েছে, সেক্ষেত্রে চাহিদার তুলনায় মিষ্টির উৎপাদন খুবই কম।

কারিগর নাসির নিজ হাতেই ৩০ বছর ধরে গ্রামের গরুর খাঁটি দুধ সংগ্রহ করে মিষ্টি তৈরি করেন। তার মিষ্টি খেতে খুবই সুস্বাদু ও মজাদার। উপজেলার যেকোনো মেহমান এলে তাদের পছন্দের শীর্ষে থাকে কালিবাজারের রসগোল্লা।

বানারীপাড়া থেকে ঢাকা কিংবা অন্য কোথাও বেড়াতে গেলে মেহমানদের চাহিদা থাকে কালির বাজারের রসগোল্লা। সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানে বাজারটি হওয়ায় প্রতিদিন বিকালে নদীর পাড়ে মানুষ ঘুরতে এসে রসগোল্লা ও পুরি খেয়ে যায়।

স্থানীয়রাও কালিবাজারের মিষ্টি ও পুরি খুব পছন্দ করেন। 

জানা যায়, নাসির প্রতিদিন দুপুরে ক্রেতাদের সামনেই গরুর খাঁটি দুধ দিয়ে ছানা তৈরি করে রসগোল্লা বানিয়ে থাকেন।

দেশের যেকোনো প্রান্ত থেকে লঞ্চ কিংবা বাসে বরিশাল আসার পরে, বরিশাল সদর থেকে বাস কিংবা মাহিন্দ্রা করে বানারীপাড়া আসতে হবে। বানারীপাড়া থেকে ট্রলার কিংবা অটোতে করে কালির বাজারে যেতে পারবেন অনায়াসে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বানারীপাড়া   রসগোল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close