সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
ফিচার
ফেসবুক যুগে হারিয়ে যাচ্ছে গুলতি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের যুগে হারিয়ে যেতে বসেছে গুলতি। একসময় গ্রামের শিশু-কিশোরদের মধ্যে জনপ্রিয় ছিল গুলতি। গুলতি দিয়ে পাখি শিকার, আম পাড়া ছাড়াও বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে দেখা যেত।

গুলতি (Gulti) হলো ছোট পাথর, মাটির বা মার্বেলের গুলি ছোড়ার প্রাচীন দেশি অস্ত্র। প্রাচীন কালে লাটিম-নাটাইয়ের পাশাপাশি গুলতির গুরুত্বও কম ছিল না। একসময় গুলতি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতো। এই যন্ত্র প্রথম আবিষ্কার করে গ্রিকরা। পরে বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে দুর্গের মাঝে বড় বড় পাথর ও আগুনের গোলা ছুড়ে মারার জন্য এটি ব্যবহার করা হতো। বর্তমানে যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার নেই বললেই চলে।

গুলতি তৈরি করা হয় Y আকৃতির কাঠের ফ্রেম দিয়ে। Y-এর দুই মাথায় ইলাস্টিক বেধে মাঝখানে একটি গোলাকার শক্ত বস্তু রেখে পিছনের দিকে টান দিয়ে ছেড়ে দিলে বস্তুটি দূরে নিক্ষিপ্ত হয়।

জানা যায়, গ্রাম অঞ্চলের মানুষ অতীতে মাটি থেকে কাদা তৈরি করে মার্বেলের মতো গোল গোল করে রোদে শুকিয়ে উনুনে পুড়িয়ে গুলতির গুলি বানাত। সময়ের পরিবর্তনে এখন কাচের মার্বেল ব্যবহার করা হয়।

একসময় গ্রামের শিশু-কিশোরদের মধ্যে জনপ্রিয় ছিল গুলতি। কিন্তু এখন এটি প্রায় দেখা যায় না। তাই শিশু-কিশোররা গুলতির অভাবে খেলনা পিস্তল-বন্দুক বেছে নিয়েছে এবং এসব খেলনা নিয়েই খেলতে বেশি পছন্দ করে। অনেক শিশুই এখন গুলতি চেনেই না।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্তী বলেন, “একসময় আমাদের দেশের গ্রামগঞ্জের শিশু-কিশোরের হাতে হাতে ছিল গুলতি। কিন্তু সময়ের বিবর্তনে শিশু-কিশোররা গুলতির অভাবে বেছে নিয়েছে খেলনা পিস্তল-বন্দুক। এসব খেলনা নিয়েই তারা খেলতে বেশি পছন্দ করে। এখনকার অনেক শিশুই গুলতি চেনেই না।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   গুলতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close