বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৩ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ১:২৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় যানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কলাবাগানটিতে মরদেহ ফেলে রেখে যেতে পারে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তে মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

কেকে/এএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close