বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে জমি নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত ২
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার ফরদাবাদের রবিবাজার সংলগ্ন পোড়াবাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় সিয়াম (১৯) ও নবী (৩৫)।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মতিন ও জামান মিয়ার সঙ্গে সিয়াম ও নবীর বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে সিয়াম ও নবী টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close