বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
শহিদ আবু সাঈদের ভাস্কর্য চান না তার পরিবার
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:৫১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শহিদ আবু সাঈদের ভাই জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, ‘আমরা আবু সাঈদের ভাস্কর্য, মূর্তি বা মূরাল না করতে স্টেটমেন্ট দিয়েছি। আবু সাঈদ এই সংগ্রামের অনুপ্রেরণা হিসাবে বেঁচে থাকুক বিধিসম্মতভাবে। আমরা মুসলিম, ইসলামে বিধিসম্মত না এমনকিছু আমরা চাই না। এক্ষেত্রে আবু সাঈদের স্মৃতি ধরে রাখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল বা রাস্তাঘাটের নামকরণ করা যেতে পারে। কিন্তু, আমরা তার নামে কোন ভাস্কর্য, মূর্তি বা প্রতিকৃতি চাই না। মিডিয়ায় জানতে পারলাম যে, মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি করা হবে। আবু সাঈদ বেঁচে থাকা অবস্থায় হুতুম পেঁচা নিয়ে মঙ্গলশোভাযাত্রা করার সমালোচনা করে পোস্ট দিয়েছিলো। এক্ষেত্রে আমাদেরও একান্ত চাওয়া আপনারা যদি আবু সাঈদকে ধরে রাখতে চান, সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যেটা পরকালীন জীবনে কিছুটা হলেও উপকারী হয়, সওয়াব পাওয়া যায় - সেটা করুন। ভাস্কর্য বা প্রতিকৃতি, যেটা মঙ্গলশোভাযায় করার কথা, সেটা আমরা পরিবারের পক্ষ থেকে চাই না।’

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ‘আন্দোলনে একজন হিন্দু মারা গেলে, আমরা কি কখনো তার স্মরণে গরু জবাই করি? বা তার নামে মিলাদ-মাহফিল করি? করি না কারণ এটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক। তো যেই আবু সাঈদ এবং তার পরিবার স্পষ্টভাবে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, সেখানে আবু সাঈদের নামে মূর্তি বানানো ধর্মের সাথে সাংঘর্ষিক কাজ। আমরা এমন কাজ না করে আবু সাঈদের জন্য সাদকায়ে জারিয়ামূলক কোনো নেক কাজ করার আহবান জানাবো।’

কেকে/ এমএস



আরও সংবাদ   বিষয়:  শহিদ আবু সাঈদ   ভাস্কর্য   পরিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close