বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
গণমাধ্যম
২৬তম ট্রাব অ্যাওয়ার্ড পেলেন শিউলী রোজা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ০৯.০২.২০২৫ ৬:১০ পিএম
ট্রাব অ্যাওয়ার্ড পেলেন শিউলী রোজা। ছবি : প্রতিবেদক

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন শিউলী রোজা। ছবি : প্রতিবেদক

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫’-এ সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর শিউলী রোজা।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্ম সেমিনার হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।  

এ বছর সাংবাদিকতা, সংগীত, সিনেমা, নাটক, ওটিটি, ফ্যাশন ও ব্যবসায় বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে গুণী ব্যক্তিদের সম্মানিত করা হয়। শিউলী রোজা তার ছয় বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ডিজিটাল মিডিয়ায় সক্রিয় ভূমিকার জন্য এ পুরস্কার অর্জন করেন।  

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শিউলী রোজা বলেন, ‘একটি ঐতিহ্যবাহী পুরস্কার অর্জন করা নিঃসন্দেহে গর্বের বিষয়। ট্রাব কমিটিকে ধন্যবাদ, যারা আমাকে কাজের অনুপ্রেরণা দিতে এই সম্মাননা দিয়েছেন। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে।’ 

শিউলী রোজা এর আগেও বেশ কয়েকবার সম্মাননা পেয়েছেন।  

সাংবাদিকতার পাশাপাশি শিউলী রোজা একজন ভ্রমণপিয়াসী লেখকও। তিনি ইতোমধ্যে নেপাল নিয়ে বই লিখেছেন, যেখানে তিনি স্থানীয় সংস্কৃতি, পর্যটন ও ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ২৬ তম ট্রাব অ্যাওয়ার্ড   সাংবাদিক   শিউলী রোজা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close