বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
বিবিধ
বস্তায় আদা চাষে সফল আনোয়ার হোসেন
ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ)
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১২:৪৮ পিএম
সফল আদাচাষি আনোয়ার হোসেন। ছবি: প্রতিনিধি

সফল আদাচাষি আনোয়ার হোসেন। ছবি: প্রতিনিধি

নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশা উপজেলার মর্শিদপুর ইউপির প্রত্যন্ত এলাকা সিরাজপুর গ্রামের আনোয়ার হোসেন নামের এক যুবক বস্তায় আদা চাষ করে সফলতা অর্জন করেছেন। এলাকায় তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং স্বপ্ন দেখছেন অধিক লাভের।

জানা যায়, বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির প্রয়োজন নেই। বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশের পতিত জায়গাতেই এ পদ্ধতিতে আদা চাষাবাদ করা যায়। এ পদ্ধতিতে আদা চাষ করলে অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার কোন ভয় নেই।

প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সহযেই সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠান, প্রাচীরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়। এর জন্যে আলাদা কোন জমির প্রয়োজন হয় না।

আদাচাষী যুবক আনোয়ার হোসেন জানান, উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে আন্ত: ফসল হিসেবে সিমের টালার নিচে ২হাজার বস্তায় আদা চাষ শুরু করেন তিনি। সিমের টালার নিচে হওয়ায় আদা চাষ করতে বাড়তি জায়গার প্রয়োজন হয়নি। এ পদ্ধতিতে আদা চাষ বেশ লাভজনক বলে জানান তিনি।

তিনি আরো জানান, তার সিমের টালার জায়গার আনুমানিক পরিমান হবে ১০শতাংশ। এই জায়গাতেই তিনি ২হাজার বস্তা আদা গত বছর চাষ করেছিলেন। তার খরচ হয়েছে প্রতি বস্তায় ৫০টাকা। সে হিসাবে তার সর্বমোট খরচ হয়েছে ১লক্ষ টাকা। 

প্রতি বস্তায় ১থেকে সোয়া কেজি পর্যন্ত আদার ফলন হবে বলে তিনি আশা করছেন। তার ২হাজার বস্তায় মোট আড়াই টন ফলনের আশা করছেন তিনি। বর্তমান বাজারে নতুন আদার দাম প্রতি কেজি ১৫০টাকা। অন্যদিকে পুরাতন আদার দাম প্রতি কেজি ২২০-২৫০টাকা। বর্তমান বাজার অনুযায়ী তার উৎপাদিত আদা বিক্রি করলে তিনি পাবেন ৩লক্ষাধীক টাকা। খরচ বাদে তার আয় হবে ২লক্ষাধীক টাকা। তবে আদা সংরক্ষন করে রাখতে পারলে পরবর্তীতে তিনি দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি অফিসার সেলিম রেজা জানান, কৃষকরা যাতে আন্ত:ফসল হিসেবে বা বাড়ির পাশের পতিত জায়গায় আদা চাষ করে লাভবান হতে পারেন সে পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় কৃষকদের। আদা চাষ করতে খরচ কম। এ ফসলে রোগবালাই কম হওয়ায় অধিক লাভবান হওয়া যায়। আদাচাষী আনোয়ার হোসেনকে তিনি সব সময় পরামর্শ দিয়ে থাকেন বলেও তিনি জানান। 

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close