মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিবিধ
বিশ্ব ডিম দিবস আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ এএম আপডেট: ১০.১০.২০২৫ ৫:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ডিম দিবস।

‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’- এ স্লোগান সামনে রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পালন করছে এবারের দিবসটি।

পুষ্টিবিদদের মতে, ডিম এমন একটি খাবার যাতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে। সহজলভ্য ও সাশ্রয়ী এই খাদ্যটি শিশু থেকে বৃদ্ধ— সব বয়সের মানুষের সুস্থতায় ভূমিকা রাখে।

পৃথিবীর যে কয়েকটি খাবারকে ‘সুপার ফুড’ বলা হয়, ডিম তার একটি। বর্তমানে বাংলাদেশে প্রতি ব্যক্তি বছরে গড়ে প্রায় ১৩৬টি ডিম পায়।

শুধু পুষ্টির দিক দিয়েই নয়, ডিম বিশ্বের বিভিন্ন দেশের রান্না ও খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও পরিচিত।

দেশের পোল্ট্রি খাতের বৃহৎ উদ্যোক্তাদের সংগঠন বিপিআইসিসি এবং ওয়াপসা- বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে আজ বিশ্ব ডিম দিবস পালন করা হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, ‘স্থানীয় খামারিদের সহায়তা ও বাজার ব্যবস্থাপনা জোরদার করলে দেশে ডিম উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে পুষ্টিঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে এই খাবারটি।’ 

বলে রাখা ভাল, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন ১৯৬৪ সালে বিশ্বব্যাপী ডিমের মানোন্নয়ন ও জনপ্রিয়করণের উদ্যোগ নেয়। তাদের উদ্যোগেই ১৯৯৬ সাল থেকে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  বিশ্ব ডিম দিবস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close