সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিবিধ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিসংখ্যান দিবস। আজ এ দিবসের সঙ্গে দেশেও পালিত হচ্ছে ‘জাতীয় পরিসংখ্যান দিবস, ২০২৫’।

দিবসটি উদ্‌যাপন করতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে আজ সকালে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে আটটায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন হতে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিসংখ্যান ভবনে এসে শেষ হবে।

প্রতি পাঁচ বছর অন্তর বিশ্ব পরিসংখ্যান দিবসটি পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে এই বিশেষ দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো— জীবনযাত্রার মান পরিমাপ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেওয়া। এই বছরের প্রতিপাদ্য ‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।’

বিশেষজ্ঞরা মনে করেন, সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। একটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরতে পরিসংখ্যানিক উপাত্ত মূল ভিত্তি হিসেবে কাজ করে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিশ্ব   পরিসংখ্যান দিবস   তথ্য ব্যবস্থাপনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close