সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
রাজনীতি
ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণরা জাগ্রত থাকবে: হাসনাত আব্দুল্লাহ
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৩১ পিএম
নারায়ণগনঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ।

নারায়ণগনঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে  তরুণরা জাগ্রত ছিল, জাগ্রত থাকবে। তরুণদের বাদ দিয়ে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নেবে না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জুলাই ঘোষণাপত্রে দাবিতে পথসভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগিরক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুত্রপাত্র সামান্তা শারমিন, নারায়ণগঞ্জের সংগঠক ফারহানা মুনা, নীরব রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারের কর্মসূচি শেষ করে গণসংযোগ এবং পথসভার গাড়িবহর আদমজী সড়ক ধরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে গিয়ে থামে। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে লিফলেট বিতরণ করেন। পরে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।

পথসভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুর্নবাসন করার চেষ্টা করবে আমরা ধরে নেবো গত ১৬ বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের রাজনীতি করেছে। তাতে তাদের সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে, তরুণ সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ওই কারণে তরুণ সমাজ রাস্তায় নেমেছে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close