সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
বাতিঘর
শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ
সুমন দেবনাথ, বানারীপাড়া (বরিশাল)
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ও কৃষককুলের নয়নের মনি শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫২তম শুভ জন্মবার্ষিকী আজ।

১৮৭৩ সালের আজকের (২৬ অক্টোবর) দিনে বরিশালে তাঁর জন্ম।

যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরেবাংলা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

এ উপলক্ষে আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায়  শেরেবাংলার সমাধিতে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) পবিত্র কোরআন তেলওয়াত, জিয়ারত, দোয়া মাহফিল, তবারক বিতরণ, সকাল ৯টায় সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ্য রেলী এবং সমাধিতে পুষ্পার্ঘ্য অপর্ণ করা হবে।

এ ছাড়া রোববার (২৬ অক্টোবর) সকালে শেরে বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তাঁর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে প্রতিষ্ঠিত চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিটিউট, ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শেরেবাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শেরে বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র, শেরেবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।

ফজলুল হককে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে তিনি কথা বলেছেন।

মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  শেরে বাংলা এ কে ফজলুল হক   জন্মদিন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

বাতিঘর- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close