সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
ইতিহাস ও এতিহ্য
নীলকুঠির ধ্বংসাবশেষ, কুঠিবাড়ি শুধু স্মৃতিচিহ্ন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গোল্লাজয়পুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক নীলকুঠি শুধু ধ্বংসস্তূপের স্মৃতিচিহ্ন। এক সময় ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র ছিল কুঠিবাড়ি। আজ এর ভিটা আর ভগ্নপ্রায় ইটের দেয়াল কেবল অতীতের সাক্ষ্য।

পলাশী যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজরা এ অঞ্চলে আসতে শুরু করে। এরপর নীল চাষ ও বাণিজ্য ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুঠিবাড়ি নির্মাণ করে। ইতিহাসবিদদের মতে, নবাব সিরাজের পতনের পরই ঈশ্বরগঞ্জ-মাদারগঞ্জ অঞ্চলে নীলকুঠির গোড়াপত্তন হয়েছিল।

স্থানীয় বাসিন্দা রোমান আহমেদ (২৭) বলেন, “নীলকুঠির ভিটার নিচে দুই-তিনটি কক্ষ রয়েছে। অন্ধকার ঘরে শিয়ালসহ বিভিন্ন প্রাণী বসবাস করছে। একসময় এটি ছিল দোতলা কাঠামোর লম্বা দালানঘর।”

আগস্ট (২০২৪), গৌরীপুরের কয়েকটি সংগঠনের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গৌরীপুরের ১২টি জমিদার বাড়ির রাজস্ব আদায়ের সীমানার মধ্যেই নীলকুঠির অবস্থান। নিকটেই রয়েছে কালীপুর, ভবানীপুর ও গৌরীপুর রাজবাড়ির জমিদার সীমানা।

নীলকুঠিতে জন্ম বিখ্যাত চিত্রনাট্যকার ও কৌতুকাভিনেতা আশিষ কুমার লৌহের।

ঐতিহাসিক কুঠিবাড়িটি অযত্ন-অবহেলায় ভেঙে পড়ছে। যথাযথ সংরক্ষণের উদ্যোগ নিলে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “ইতিহাস ঐতিহ্য ধরে রাখা গুরুত্বপূর্ণ বিষয়, নতুন প্রজন্ম ইতিহাস থেকে সব কিছু জানতে পারে, নীলকুঠির ঈশরগঞ্জ ইতিহাসের সাক্ষী।” 

কেকে/বি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close