রোববার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
কেরানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৫৫ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ইমরুল আমিন মুর্শেদ গ্রেফতার হয়েছেন। 

সোমবার (১৮ আগস্ট) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি উপজেলার শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুত গ্রামের নুরুল আমিন শান্তির ছেলে। মুর্শেদ ২০২৩ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিনের পলাতক ছিলেন। 

স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল, মাদ্রাসার ইট লুট এবং চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একাধিকবার লিখিত অভিযোগ করা হলেও তা আমলে নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দারুণ উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানিয়েছেন, যৌথ বাহিনীর একটি অভিযানে মোরশেদ আটক হওয়ার পর সে একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশের কাছে স্বীকার করেছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে, এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close