বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
দেশজুড়ে
কালকিনিতে নিখোঁজের ১ দিন পরে পাটখেত থেকে লাশ উদ্ধার
এম.আর.মুর্তজা, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:২০ পিএম

নিখোঁজের এক দিন পরে মাদারীপুরের কালকিনিতে পাটখেত থেকে আব্দুল জলিল শিকদার (৬৮) নামে এক অবসারপ্রাপ্ত অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার সঙ্গে থাকা টাকার জন্য এটা একটা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ভূক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল জলিল উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে ও কালকিনি উপজেলা প্রকৌশলী অধিদফতরের অফিস সহকারীর হিসেবে কর্মরত ছিলেন।
 
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত অবসারপ্রাপ্ত অফিস সহকারী আব্দুল জলিল শিকদার গত শুক্রবার (৪ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

পরে আজ শনিবার সকালে মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের পাটখেতে নিহতের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কালকিনি থানা ওসি কে এম সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। তবে তার সঙ্গে থাকা টাকার জন্য এটা একটা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ভূক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।

নিহতের মেয়ে লিপি বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বাবার সঙ্গে সবসময় টাকা থাকে তাই তাকে ওই টাকার জন্য এ হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জলিল শিকদারের লাশ যেখানে পরে রয়েছে। তা দেখলেই মনে হয় এটা একটা হত্যাকান্ড।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, নিহত জলিল শিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের পরে জানা যাবে এটা হত্যা নাকি অন্যকিছু।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close