রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
নওগাঁয় ১২০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেলেন ৩৬ জন
আব্দুর রউফ পাভেল, নওগাঁ
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১২:৩১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

সেবার ব্রতে চাকরি’— এই শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি- ২০২৫ এর নওগাঁ জেলার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি কোষাগারে ১২০ টাকা জমা দিয়ে তাদের এই চাকরি হয়েছে বলে জানান পুলিশ সুপার।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ফুলেল শুভেচছা জানান।

এ সময় শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে তাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান। এ সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৪৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৬৯ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড৷ নওগাঁ জেলার টিআরসি নিয়োগ বোর্ডে নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ উপস্থিত ছিলেন।

নওগাঁর পুলিশ সুপার মো.শাফিউল সারোয়োর জানান, এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে তিনজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই প্রতারক চক্র বিভিন্ন প্রার্থীকে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা চুক্তি করেছিল। পুলিশ তাদের আটকের পর তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ অন্যান্য ডকুমেন্ট উদ্ধার করে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close