বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
মাদারীপুরে আম গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ উদ্ধার
এম.আর.মুর্তজা, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ পিএম আপডেট: ২৮.১২.২০২৪ ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াই পাড়া গ্রামের আম বাগানের গাছ থেকে লোহার শিকলে ঝুলন্ত অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে শিকল বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পায়। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং মাদারীপুর সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে তিনি বাড়ি ফিরে আসেননি।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমরা সকাল ১১টার দিকে সংবাদ পেয়েছি যে, আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ পাওয়া গেছে। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।

কেকে/এএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close