সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. মানিকের বয়স ১৯ বছর হলেও তার শরীর ও কণ্ঠস্বর এখনও শিশুদের মতো। অনেকেই প্রথম দেখায় তাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভেবে ভুল করেন। তবে শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য ও সামাজিক বিদ্রূপকে জয় করে মানিক এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মানিক উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের দিনমজুর রবিউল ইসলামের ছেলে।

জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় হঠাৎ মানিকের শারীরিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়। দরিদ্র বাবার পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। সময়ের সঙ্গে তার সমবয়সীরা যখন শারীরিকভাবে পরিণত হচ্ছিল, তখন মানিক রয়ে যায় শিশুর মতো গঠনে। কণ্ঠেও কোনো পরিবর্তন আসেনি। এই ভিন্ন গঠন ও কণ্ঠের কারণে বন্ধু, শিক্ষক, আত্মীয় ও প্রতিবেশীদের কাছ থেকে প্রায়ই উপহাস ও অবহেলার শিকার হতে হয়েছে তাকে।

তবুও হাল ছাড়েননি মানিক। পশ্চিম পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা পাস করে ভর্তি হন পলিশা উচ্চ বিদ্যালয়ে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ পান তিনি। পরবর্তীতে মির্জা আজম কলেজে ভর্তি হয়ে ২০২৫ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ অর্জন করেন।

মানিক বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমি ভেঙে পড়িনি। লেখাপড়া চালিয়ে গেছি। আমি পরিবারের অবলম্বন হতে চাই। নিজের স্বপ্ন পূরণে সবার সহযোগিতা কামনা করছি। লেখাপড়ার পাশাপাশি যদি একটি কর্মসংস্থানের সুযোগ পেতাম, তাহলে আরও ভালো হতো।”

মানিকের বাবা রবিউল ইসলাম বলেন, “ছোটবেলায় মানিকের বৃদ্ধি স্বাভাবিকভাবেই হচ্ছিল। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় হঠাৎ তা বন্ধ হয়ে যায়। আর্থিক সমস্যার কারণে উন্নত চিকিৎসা করাতে পারিনি। তবুও তাকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছি। আশা করি, কেউ যদি তার চিকিৎসার উদ্যোগ নেয়, তাহলে মানিক আরও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক বলেন, “মানিকের গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সে নিজের প্রচেষ্টায় এতদূর এসেছে—এটি প্রশংসার যোগ্য। আমরা তার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছি। সমাজসেবা অফিসের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি বা সংস্থা তার উন্নত চিকিৎসায় সহযোগিতা করতে চান, তবে আমরা প্রশাসনিক সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “মানিকের মতো তরুণরা সমাজে ইতিবাচক বার্তা দেয়—যে শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মনোবল, অধ্যবসায় ও সাহস থাকলে সফলতা অর্জন সম্ভব।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  শারীরিক প্রতিবন্ধকতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close