সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
মেলান্দহে দুই বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে বিএনপি নেতার নির্বাচনি প্রচারণা
মিঠু আহমেদ, জামালপুর
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলতৈল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখা হয়েছে। তার সমাবেশ ও হেলিকপ্টারযোগে আগমন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলতৈল উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর সমাবেশে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী ওই দিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে এসে সমাবেশে যোগ দেন। তবে তার এই নির্বাচনী প্রচারণার কারণে এলাকার দুই বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখা হয়।

বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বলে, ‘আজ আমাদের স্কুল চারটা পর্যন্ত ছিল, তবে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, এখানে নেতার সমাবেশ হবে।’

অন্যদিকে, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বলে, ‘আমাদের স্কুল সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে, কিন্তু আজ নেতার সমাবেশের কারণে ক্লাস বন্ধ রাখা হয়েছে।”

এ বিষয়ে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুন বলেন, ‘নেতা আসবেন এবং মাঠে সমাবেশ হবে বলে মাইকের শব্দের কারণে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছিল না, তাই ক্লাস বন্ধ করা হয়েছে।’

বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘সামনে পরীক্ষা, তাই আমরা আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ক্লাস নিয়েছি। তবে, সমাবেশের কারণে পাঠদান সীমিত করতে হয়েছে ‘

এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, বিশেষত বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রমে বাধার সৃষ্টি হওয়া নিয়ে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  মেলান্দহ   বিএনপি নেতা   নির্বাচনি প্রচারণা   বিদ্যালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close