সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
খেত খামার
পত্নীতলায় মাঠে পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা
মাসুদ রান, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের উত্তরের জনপদ বরেন্দ্র অধ্যুষিত শস্য ভান্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠে মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন রোপা আমন ধান। আর এই স্বপ্নকে সফল করতে আমন ধানের ক্ষতিকর পোকা ও রোগবালাই দমনে মাঠে মাঠে ঘুরে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি অফিসের কর্মকর্তারা। কৃষকের জীবন মান উন্নয়ন ও কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে পত্নীতলা  উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৪২০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ব্রিধান৮৬, ব্রিধান৮৭,  ব্রিধান৯৫, ব্রিধান১০৩, বিনা১৭ ও স্বর্ণা-৫সহ বিভিন্ন স্থানীয় জাতের আমন ধানের চাষ হয়েছে।

উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধানের সবুজ গাছের বুক চিরে শীষ বের হচ্ছে। কোন কোন ধান গাছ সোনালী রুপ নিচ্ছে। মৃদু মন্দ বাতাসে দুল খাচ্ছে ধানের শীষগুলো। কৃষকেরা জমিতে সেচ দিচ্ছেন, কেউ কীটনাশক প্রয়োগ করছেন। কৃষকের সাথে সাথে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষি অফিসের লোকজনও। কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, কৃষক সমাবেশ, মাঠ পরিদর্শন ও লিফলেট বিতরণ, কৃষি পরামর্শ  অব্যহত রয়েছে। কার্যকরভাবে রোপা আমন ধানের রোগবালাই দমনের জন্য মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করা, পোকার উপস্থিতি যাচাইয়ের জন্য নিয়মিত আলোর ফাঁদ ব্যবহার করা এবং আক্রান্ত জমিতে অনুমোদিত সঠিক দানাদার বা তরল কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো. মিরাজ উদ্দীন (৪৫) জানান, তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন এবং কৃষি অফিস থেকে রোগবালাই দমনে বিভিন্ন পরামর্শ পাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন বলেন, ‘কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে, আমনের ভাল ফলনের জন্য রোগবালাই দমন, সঠিক মাত্রায় বলাইনাশকের প্রয়োগ, কৃষক মাঠ স্কুল পরিচালনা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কৃষক সমাবেশ,স্পট মিটিং অব্যাহত রয়েছে। আশা করছি, আমনের ফলন ভাল হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   কৃষক   কৃষি কর্মকর্তা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close