সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
ধর্ম
আলেমরা ঐক্যবদ্ধ হলেই দ্বীনি সমাজ ব্যবস্থা কায়েম হবে : পীর মধুপুর ‎
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হলে দ্বীনি সমাজ ব্যবস্থা কায়েম হবে বলে মন্তব্য করেছেন পীর মধুপুর আব্দুল হামিদ।

শনিবার‎ (১৮ অক্টোবর) বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা কর্তৃক আয়োজিত দ্বীনি সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা ও সেক্টর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম উত্তরা মাদ্রাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আব্দুল হামিদ আরও বলেন, ‘দ্বীনি সমাজ ব্যবস্থা বাস্তবায়ন হলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। দ্বীনি নেতৃত্ব কায়েম হবে, আযান দিলে যেমন মসজিদে যাবে, তেমনি হারাম থেকে মানুষ বিরত থাকবে। পুরুষ নেতৃত্বের পাশাপাশি তৈরি হবে পর্দানশীল নারী নেতৃত্বও। এ জন্য আমাদের সবার আগে দরকার হক্কানী আলেম-ওলামাগণ ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের পথে মানুষকে ধাবিত করা। মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়া।’

‎বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি খলিল সাইফুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, আল্লামা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. জমির উদ্দিন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  দ্বীনি সমাজ ব্যবস্থা   পীর মধুপুর আব্দুল হামিদ   উলামা আইম্মা পরিষদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close