সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
ধর্ম
ব্যর্থতায় ইসলামে করণীয় ও উত্তরণের উপায়
ময়নুল ইসলাম মুসা
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যর্থতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামে ব্যর্থতাকে অনেক সময় আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরিক্ষা হিসেবে দেখা হয় যা আমাদের ধৈর্য, ঈমান ও দৃঢ়তাকে যাচাই করার জন্য আসে। প্রতিটি ব্যর্থতার পেছনে আল্লাহর একটি বিশেষ হেকমত ও কল্যাণ লুকিয়ে থাকে।

আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট” (সুরা তালাক:৩)।

ব্যর্থতায় করণীয়-

ব্যর্থতায় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাওয়া। ব্যর্থ হওয়ার পর প্রথম কাজ হলো ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখা। হতাশ না হয়ে নিজের ভুলগুলো বিশ্লেষণ করতে হবে। কী কারণে কাজটি সফল হয়নি, তা বোঝার চেষ্টা করা প্রয়োজন। তারপর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা সাজা।

এ সময় ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যর্থতাকে সোপান হিসেবে ব্যবহার করে দৃঢ় মনোবল নিয়ে আবার নতুন করে শুরু করা।

ব্যর্থতা থেকে উত্তরণের উপায়-

যদি ব্যর্থতার কারণ নিজস্ব ভুল হয়, তবে আন্তরিকভাবে তাওবা করা ও সংশোধনের মাধ্যমে মুক্তি খোঁজা। আল্লাহর কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরার চেষ্টা করতে হবে, কারণ ধৈর্য একটি আধ্যাত্মিক গুণ যা আল্লাহর ওপর নির্ভরতার মাধ্যমে অর্জিত হয়। ব্যর্থতায় আল্লাহর উপর পরিপূর্ণ সমর্পণ ও আস্থা রেখে কাজ করে যাওয়া।

তাই কখনো ব্যর্থতার মুখোমুখি হলে মুমিনদের হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে, ধৈর্য ধরতে এবং তাওবা ও সংশোধনের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ, প্রতিটি ব্যর্থতার পেছনে আল্লাহর কোনো কল্যাণ থাকে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close