বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
সিলেট-মৌলভীবাজার মহাসড়কে ঝরল ‍দুই প্রাণ
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট-মৌলভীবাজার মহাসড়কে মোটরসাইকেল ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও শওকত আলীর ছেলে সায়েম আহমেদ (১৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর নামক স্থানে সিলেটগামী একটি নোহা মাইক্রোবাসের সাথে মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘সিলেট-মৌলভীবাজার মহাসড়কে মোটরসাইকেল ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ‍ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  সিলেট-মৌলভীবাজার মহাসড়ক   দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close