বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
নওগাঁয় শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে জেলা প্রশাসনের সম্মাননা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় দ্বিতীয়বারের মতো শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মানা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টিএমএ মমিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলার ১১টি উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

কোন প্রকারের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলতি বছর জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৭৯৯টি পূজামণ্ডপে সুষ্ঠ, সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয়
দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আমেজ শেষ হওয়ার আগেই জেলার শ্রেষ্ঠ পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার ১১টি পূজামণ্ডপকে প্রথম, ১১টি পূজামণ্ডপকে দ্বিতীয় ও ১১টি পূজামণ্ডপকে তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া পূজা ব্যবস্থাপনায় কৃতিত্বের জন্য জেলার সদর, বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা দেওয়া জেলার ১১টি উপজেলার ৩৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। এবার নওগাঁয় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ
সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার ১১ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘একটি ভালো কাজের স্বীকৃতি পরে হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই, এবার জেলার সব ধর্মের ও সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছি। তাই, দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যেসব কর্মকর্তা ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের অক্লান্ত ভূমিকা রয়েছে, সেই সব মানুষকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান।’

আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   শ্রেষ্ঠ পূজামণ্ডপ   সম্মাননা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close