মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে বেপরোয়া বাসের চাপায় মোজাম্মেল হক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক ফতুল্লার জেলখানা এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু।

নারায়ণগঞ্জ ৩শ' শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধরা বাসচালক রুবেল ও হেলপার নাঈম শেখকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত জানান,  ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোজাম্মেল হককে চাপা দেয়। একই সঙ্গে সড়কে অপেক্ষমাণ অটোরিকশাগুলোকে সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও রানা বাবু নামের দুইজন অটোরিকশা চালক গুরুতর আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। আহতরা নারায়ণগঞ্জ ৩শ' শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close