বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
বিনোদন
জয়ার নতুন ছবি ‘ডিয়ার মা’, ট্রেলার প্রকাশ আজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:৫৫ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ২:৫৯ পিএম

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’—দুটি সিনেমা মুক্তি পেয়ে প্রশংসা কুড়িয়েছে অভিনেত্রী জয়া আহসান। ঈদের সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার দর্শকদের জন্য আসছে জয়ার নতুন ছবি ‘ডিয়ার মা’।

বৃহস্পতিবার (৩ জুলাই) মুক্তি পাচ্ছে ছবিটির ট্রেলার। এরই মধ্যে কলকাতায় ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া।

জয়া জানান, এই প্রথমবার আমি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি বাস্তবঘেঁষা ও আবেগপ্রবণ, তাই আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। অনিরুদ্ধ রায় চৌধুরী অনেক যত্ন নিয়ে ছবিটি বানিয়েছেন। দর্শক যখন পুরো গল্পটা দেখবেন, তখন বুঝবেন এর গভীরতা।

ছবির টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যাতে দেখা গেছে—এক স্নেহময়ী মায়ের ভূমিকায় রয়েছেন জয়া। কিন্তু মেয়েটি বারবার বলে উঠছে, আমি আমার নিজের মায়ের কাছে যাব।

এই সংলাপ থেকেই তৈরি হয় দ্বন্দ্ব। দর্শক বুঝতে পারেন, জয়া হয়তো জন্মদাত্রী মা নন, বরং ভালোবাসা দিয়ে মেয়েকে বেঁধে রাখতে চেয়েছেন।

ছবির মোড় ঘুরে যায়, যখন এক দিন নিখোঁজ হয়ে যায় মেয়ে। এরপর মেয়েকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হন জয়া। সেই তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় আছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

‘ডিয়ার মা’ পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। এ ছবির মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর আবারও পরিচালনায় ফিরছেন তিনি।

ছবিতে জয়া আহসান ও শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

‘ডিয়ার মা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। তার আগে ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন নির্মাতা ও শিল্পীরা।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  জয়া আহসান   নতুন ছবি   ডিয়ার মা   ট্রেলার প্রকাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close