বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
খেলাধুলা
আবারো করোনায় আক্রান্ত নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৩:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে নেইমারের সময় ভালো যাচ্ছে না। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৪ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসলেও তেমন উন্নতি হয়নি তার ফিটনেসে। তবে সম্প্রতি আবারো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। প্রথমে গুঞ্জন শোনা গেলেও পরে তা নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস।

সান্তোসের মেডিকেল বিভাগ জানায়, গত বৃহস্পতিবার (৫ জুন) নেইমার অসুস্থতার লক্ষণ দেখানোর পর তার ল্যাবরেটরি পরীক্ষা করা হয়, যেখানে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পিতবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েকবার টেস্টের পর আমাদের মেডিকেল টিম নিশ্চিত হয়েছে যে তিনি কোভিডে আক্রান্ত। উপসর্গ দেখা দেয়ার পর থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।’

এর ফলে সান্তোসের হয়ে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি নেইমার। আগামী সোমবার আবারো তার কোভিড টেস্ট হবে। এর আগেও, ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে থাকার সময় একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। অর্থাৎ এটি তার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা।

উল্লেখ্য, আগামীকাল ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল নেইমারের। কিন্তু করোনার কারণে আপাতত সেই কর্মসূচিও বাতিল করতে হয়েছে তাকে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  করোনা   আক্রান্ত   নেইমার   ব্রাজিল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close