সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
বিনোদন
কুরবানির হাটে গিয়ে হারিয়ে গিয়েছিলাম : মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:০৩ পিএম
মেহজাবীন চৌধুরী | ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী | ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছোটবেলার সেই স্মৃতি স্মরণ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি জানান, লুকিয়ে লুকিয়ে কুরবানির হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলাম।

মেহজাবীন আরো বলেন, ঈদে গরু কুরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কুরবানি উপলক্ষ্যে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কুরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে আমার। বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম। ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কান্না করেছি। পরে একসময় ভাইদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি, আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।

বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন মেহজাবীন। কিছুদিন আগেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সম্প্রতি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে। তার স্বামী নির্মাতা রাজীবও এ বছর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে পুরস্কার জিতেছেন। তার নির্মাণে ‘আলী’ সিনেমাটি কানে পুরস্কার জয়ের পাশাপাশি সমালোচকদের মন জয় করেছে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  মেহজাবীন চৌধুরী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close