রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
গাজীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু, অভিযোগ নেই পরিবারের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:১৫ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চাপায় সামিয়া আক্তার (৬) নামের এক শিশুর নিহত হয়েছে। 

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার গোসিঙ্গা  ইউনিয়নের বরমী- গোসিঙ্গা আঞ্চলিক সড়কের গোসিঙ্গা বাজারে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সামিয়া আক্তার উপজেলার কর্ণপুর গ্রামের আ. সাত্তারের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে নানির বাড়িতে বসবাস করতেন। তার বাবা একজন ব্যবসায়ী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক খোলা কাগজকে জানান, বিকালে শিশুটি তার স্বজনের সাথে গোসিঙ্গা বাজারে যান। বাজারে গিয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি  অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে উপজেলার গোসিংগা বাজারে নানির সাথে মরিচ ভাঙাতে গিয়েছিল সামিয়া। বাজারে একটি দোকান থেকে পানি পান করে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় বরমী থেকে গোসিঙ্গাগামী একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন,নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close