বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
খেলাধুলা
জ্ঞান ফিরেছে, কথাও বলছেন তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪:২১ পিএম

তামিম ইকবালের অবস্থা সংকটাপন্নই ছিল। যে অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা ছিল খুবই কম। এখনও শঙ্কামুক্ত নন জাতীয় দলের সাবেক ওপেনার। তবে স্বস্তির খবর হলো, তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, কথাও বলেছেন। জাতীয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু নিশ্চিত করেছেন এই খবর। তিনি আরো জানান, জ্ঞান ফেরার পর তামিম নিজের মায়ের সঙ্গে কথা বলেছেন।

এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন (সাবেক জাতীয় ক্রিকেটার) তামিমের খুব কাছাকাছি আছেন। তার নিজেরও কয়েক বছর আগে হার্ট অ্যাটাকের পর রিং পরানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের অসুস্থতার সঙ্গে পরিচিত তিনি।

সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, তামিমের যে অবস্থা হয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা থাকে খুব কম। আল্লাহর অশেষ রহমত এবং ভক্ত-সমর্থকদের দোয়ায় তামিম সেই জায়গা থেকে অনেকটা উন্নতির পথে।

এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।

শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেওয়া হয় স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় তামিমকে। এরপর রাখা হয় লাইফ সাপোর্টে।

হাসপাতালে রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং তামিমের পরিবারের সদস্যরা।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  তামিম ইকবাল   হার্ট অ্যাটাক   ক্রিকেট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close