সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৪৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে- তিনি বাসের চালক জুলহাস মিয়া, যিনি সিটে ঘুমিয়ে ছিলেন।

ওসি মো. রুকনুজ্জামান আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  ঘুমন্ত চালক নিহত   বাসে দুর্বৃত্তদের আগুন   ময়মনসিংহ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close