সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
ডোমারে হিলফুল ফুজুল যুব সংঘের আত্মপ্রকাশ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘হযরত মুহাম্মদের (সা.) আদর্শে, সুন্দর সমাজ গড়ি’- এই স্লোগানকে ধারণ করে নীলফামারীর ডোমার উপজেলায় আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘ’।

সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। 

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মানিক ইসলাম।

নির্বাচিত অন্যরা হলেন-সহ-সভাপতি মো. নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফেজুর রহমান দুখু, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান অনিক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ।

শাহিনুর রহমান বলেন, ‘আমরা নবী করিমের (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।’

সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ডোমার   হিলফুল ফুজুল যুব সংঘ   আত্মপ্রকাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close