সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
খেলাধুলা
কুয়েতের চমকেই শেষ আটে পাকিস্তান, বিদায় ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম

শুক্রবার (৭ নভেম্বর) পাকিস্তানকে হারিয়ে ভারত নিজেদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে রেখেছিল। তাদের সব আশা মাটি করে দিলো কুয়েত। ভারতকে তো তারা হারালোই, ব্যবধানটা বড় হওয়ায় হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০২৫’-এর কোয়ার্টার ফাইনালে গেল পাকিস্তানকে সঙ্গী করে।

হংকংয়ের মংককে শনিবার (৮ নভেম্বর) রবিন উথাপা, দিনেশ কার্তিক ও স্টুয়ার্ট ভিনিদের ভারতকে ২৭ রানে হারিয়েছে কুয়েত। নিজেরা ১০৬ রান করে ভারতকে অলআউট করে দিয়েছে ৭৯ রানে। দুদলেরই এটা ছিল দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই জয়ে ভারতের সমান দুই পয়েন্ট হলেও কুয়েত রানরেটে এগিয়ে থেকে শেষ আটে গেছে। ভারতের চেয়ে ভালো রানরেট দুই পয়েন্টধারী পাকিস্তানেরও।

কুয়েতের জয়ে নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনালের আট দল। পুল ‘এ’ থেকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা, ‘বি’ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, ‘সি’ থেকে কুয়েত ও পাকিস্তান ও ‘ডি’ থেকে বাংলাদেশ ও হংকং টিকিট কেটেছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার, পাকিস্তান দক্ষিণ আফ্রিকার, হংকং ইংল্যান্ডের ও কুয়েত আফগানিস্তানের মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই গড়াবে আজ।

পাঁচ উইকেটে কুয়েত ১০৬ রান করেছিল অধিনায়ক ইয়াসিন প্যাটেল ও বিলাল তাহিরের ব্যাটে। ১৪ বলে ৮ ছয়ে ইয়াসিন ৫৮ ও বিলাল ৯ বলে ২৫ রান করেন। আর কারো দশের ঘর স্পর্শ করা হয়নি। ভারতের হয়ে অভিমুন্যু মিথুন নেন দুই উইকেট। একটি করে উইকেট পান বিনি, শাহবাজ নাদিম ও দিনের্শ কার্তিক।

রান তাড়ায় ভারতের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মিথুন। শাহবাজ ১৯ ও প্রিয়াঙ্ক পঞ্চল করেন ১৭ রান। ইয়াসিন প্যাটেল একাই নেন তিন উইকেট, একটি করে পান বিলাল ও আদনান ইদ্রিস।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  কুয়েত   পাকিস্তান   ভারত   হংকং সিক্সেস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close