সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
পায়রা বন্দর ও কুয়াকাটায় পরিকল্পিত উন্নয়ন করবে বিএনপি : মোশাররফ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়ার পায়রা পোর্টকে অর্থনৈতিকভাবে সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়নি এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন কর্পোরেশনে কোন বিনিয়োগ করেনি। বিএনপি ক্ষমতায় এলে সকল উন্নয়ন কর্মকান্ড হবে পরিকল্পিত। 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর  কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কয়লা ছাড়া আর কিছু আমদানি হয় না এই বন্দরে। আবার পটুয়াখালীতে ইপিজেড করা হয়েছে। অথচ কলাপাড়ায় ইপিজেড হলে বিনিয়োগকারীরা এখানেই আসতো। এখানকার মানুষের কর্মসংস্থান হতো। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়নি। একইভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন কর্পোরেশনে কোন বিনিয়োগ করেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সকল উন্নয়ন কর্মকান্ড হবে পরিকল্পিত। বিভিন্ন শিল্প  প্রতিষ্ঠান গড়ে তুলতে গ্যাস লাইন নিয়ে আসবো। তখন বিনিয়োগকারীরা এখানে ব্যবসা বানিজ্য করতে আসবে।’

ফোরামের আহ্বায়ক মোহসীন পারভেজের সভাপতিত্বে ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জসীম পারভেজের সঞ্চালনায়  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক। 

আরও বক্তব্য রাখেন, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদ রিপন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) মো.ফরিদ উদ্দিন বিপু, ৭১ টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু ও আনন্দ টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা।

মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান সিকদার, জাকির সিকদার, নাসির উদ্দিন রতন, রাশেদ মোশারফ কল্লোহসহ কলাপাড়া টেলিভিশন জার্ণালিষ্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/বি 

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close