সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
এমপি প্রার্থী নয়নের আগমনে ভোলায় উৎসবমুখর পরিবেশ
চরফ্যাশন (ভোলা)‎ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ১১৭ ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সেই প্রেক্ষাপটে নিজ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘ ৩৭ বছর পর স্থানীয় সন্তান বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আজ চরফ্যাশন সদর রোডে  এলাকাবাসী তাদের প্রিয় সন্তানকে বরণ করে নিবেন।
‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকালে নয়ন সাহেব চরফ্যাশন পৌঁছাবেন। চরফ্যাশনে স্থানীয় লক্ষ লক্ষ নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন।
‎আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, সেই ধারাবাহিকতায় নয়ন চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।
‎চরফ্যাশন পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন ও যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানায়, ‘গত ৩৭ বছরে চরফ্যাশনের বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এমপি প্রার্থী পাননি, এবার আগামী সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, আজ নিজ এলাকার সন্তান এমপি প্রার্থী হিসেবে প্রায় ২ লক্ষাধিক মানুষ চরফ্যাশন সদর রোডে তাকে বরণ করে নিবেন, তাই তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।’ 

তারা আরও জানায়, ‘সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।’

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close