বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রযুক্তি
বাংলাদেশ থেকে দেড় কোটির বেশি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। বাংলাদেশ থেকে সক্রিয়ভাবে ভিডিও মুছে ফেলার হার ৯৯ দশমিক ৭ শতাংশ এবং এর মধ্যে ৯৭ দশমিক ৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা টিকটকে আপলোড হওয়া মোট আধেয় বা কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে মুছে ফেলা হয়েছে। অন্যদিকে যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফেরত আনা হয়েছে। একই সময়ে ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

টিকটকের তথ্যমতে, মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে ৩০ দশমিক ৬ শতাংশ, নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ এবং গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬ দশমিক ১ শতাংশ ভিডিও মুছে ফেলা হয়েছে। এ ছাড়া ভুল তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা ভিডিওগুলোও মুছে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, টিকটক নিয়মিত এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনার স্বচ্ছতাসম্পর্কিত তথ্য থাকে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  টিকটক   দেড় কোটির বেশি ভিডিও  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close