সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
প্রযুক্তি
ছবি তোলার উন্নত প্রযুক্তি নিয়ে এলো ভিভো ভি৬০ লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড জেনারেশন এআই অরা লাইটের সাথে পারফেক্ট ইমেজ স্টুডিও হিসেবে ভিভো নিয়ে এলো ভি৬০ লাইট।

রোববার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক জমকালো ইভেন্টে ভি৬০ লাইট-এর বিভিন্ন ফিচার তুলে ধরে ভিভো। অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ার, এসওএস এবং প্রযুক্তিপ্রেমীসহ প্রযুক্তি শিল্প সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। ইভেন্টের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনা। এদিন থেকেই সারাদেশে পাওয়া যাচ্ছে ভিভো’র নতুন এই স্মার্টফোনটি।

ফোনটিতে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি। যা, চলার পথে ছবি তুলতে দেয় দ্বিগুণ উজ্জ্বলতা এবং সাধারণ ফ্ল্যাশের চেয়ে ৭৩ গুণ বেশি নরম আলো। ফোনটিতে আছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ভিভোর উন্নত এআই মাস্টার অ্যালগরিদম থাকায় প্রতিটি ছবিই হয় একদম পরিষ্কার ও নয়েস-মুক্ত। পাশাপাশি রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং উভয় ক্যামেরাতেই ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা।

ভিভো ভি৬০ লাইটের এআই ইমেজ স্টুডিও একদম পারফেক্ট ইমেজ টুলকিট। এআই ফোর সিজন পোর্ট্রেট ছবিতে আনে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ। আর এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স প্রতিটি ছবিকে মুহূর্তেই চমৎকার করে তোলে।

ভি৬০ লাইটের শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি যেকোনো ভ্রমণকে করে তোলে বাধাহীন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিং এক্সপেরিয়েন্সকে করে স্মুথ। এই অসাধারণ পারপফরম্যান্সকে দীর্ঘস্থায়ী করে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেটে ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়, ফলে চলার পথে সময় কাটানো হয় আরও আনন্দদায়ক।

ইভেন্টে বক্তব্য দেন ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি। তিনি বলেন, ‘বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন আর উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এই ফোন আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে। আমরা অপেক্ষায় আছি আপনাদের অভিজ্ঞতার জন্য।’

ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র‍্যান্ড ম্যানেজার জনাব তানজীব আহমেদ বলেন, ‘গ্রাহকদের চাহিদা ও লাইফস্টাইলকে কেন্দ্র করে আমরা সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে আমরা এনেছি ভিভো ভি৬০ লাইট, যা ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সে গ্রাহকদের একটি অসাধারণ অভিজ্ঞতা দেবে বলে আমরা বিশ্বাস করি।’

এদিকে ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। ফাইভজি ও ফোরজি দুই সংস্করণে পাওয়া যাচ্ছে ভিভো ভি৬০ লাইট। ১২ জিবি র‌্যামের ফাইভজি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‌্যামের ফোরজি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৯৯৯ টাকা। সাথে থাকছে ২৫৬ জিবি রম। আর ফোনটি কিনলে থাকছে ২,৫০০ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  প্রযুক্তি   ভিভো ভি৬০ লাইট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close