বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে বিয়ে ভঙ্গ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:৩৯ এএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৯:২১ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিয়ে করতে এসে মাদক সেবনের অভিযোগ উঠেছে বরের বিরুদ্ধে। এ ঘটনায় বিয়ে ভঙ্গ করেন কনের পরিবার।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের আগেই কনে পক্ষ বর পক্ষকে ৪ লাখ টাকা যৌতুক দেয়। বিয়ে ভঙ্গের কারণে বর পক্ষকে দেওয়া সেই ৪ লাখ টাকার দাবিতে বরের প্রাইভেটকার আটক রেখেছে বলে তথ্য পাওয়া গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নাঈম প্রধানের ছেলে অনিক (২৯) এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দুলালের মেয়ে শারমিন (১৯) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। নির্ধারিত দিন তারিখ অনুযায়ী বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনেকে বিয়ের সাজে সাজিয়ে স্টেজেও তোলা হয়, বিয়ের সকল প্রস্তুতিও শেষ পর্যায় ঠিক এমন সময় বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠে, সৃষ্টি হয় গোলযোগ। হই হুল্লোড় পরিস্থিতিতে কনে পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়।

মাদক সেবনে অভিযুক্ত বর অনিক বলেন, আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বরের মা বলেন, আমার ছেলের বিয়ে উপলক্ষ্যে ৩শ মানুষকে খাবার খাইয়ে দিবে বলে কথা হয়। সেই খাবারের টাকা বাবদ ৪লাখ টাকা দেওয়া হয়। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ভেঙে দিয়েছে। এখন আমরা তো এখানে টাকা নিয়ে আসিনি। কালকে টাকা দিয়ে দিব।

দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উভয় পক্ষের সিদ্ধান্ত মোতাবেক বিয়ে ভঙ্গ করা হয়েছে এবং উভয় পক্ষকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরউদ্দিন বলেন, ওখানে একটা ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি বিয়ে সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে বিস্তারিত দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close