রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিম-আনছার পূর্ণ প্যানেলে নির্বাচিত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৩৬ পিএম আপডেট: ১৩.০৬.২০২৫ ৫:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি'র (রেজি চট্টো ২৫৭৫) দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম ও আনছার হোসেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিম দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেন দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরো প্রধান।

শুক্রবার (১৩ জুন) বিকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। জেইউসির ৯ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ৯ কর্মকর্তাগণ হলেন, সভাপতি মোহাম্মদ হাসিম, সহসভাপতি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক আনছার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর, সদস্য হাসানুর রশীদ ও মহিউদ্দিন মাহী।

কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনি ফলাফল ঘোষণা দিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

কেকে/এএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close