বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
প্রিয় ক্যাম্পাস
সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট উপাচার্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ পিএম

পদত্যাগের বিষয়টি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না বলে জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ। খবর বিবিসি বাংলার।

মুহাম্মদ মাছুদ বিবিসি বাংলাকে জানান, সরকার তাকে সরিয়ে না দিলে তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না।

তিনি বলেন, আমাকে সরকার নিয়োগ করেছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য যোগ্য না, অবশ্যই আমি তো আর থাকতে পারব না। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। এটা এখন আমার ওপর নির্ভর করছে না।

কুয়েটের আন্দোলনকারী ও অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরণ অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অনশনরত ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র গালিব ইফতেখার রাহাত বলেন, ভিসির পদত্যাগ কিংবা অপসারণের একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মরে যাব, তবে অনশন থেকে উঠব না।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের কমিটি এসে বুধবার সকাল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশে প্রত্যাহারের কথা জানানো হয়। গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল।

এদিকে উপাচার্য পদত্যাগের দাবিতে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ-অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   কুয়েট উপাচার্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close