সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
খেলাধুলা
অবস্থার উন্নতি, ঢাকায় আনা হবে তামিমকে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:০৮ পিএম আপডেট: ২৫.০৩.২০২৫ ৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শঙ্কা আপাতত কেটে গেছে। বড় ধরণের হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। দীর্ঘ চেষ্টার পর অবস্থার উন্নতি হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়েছে, বসানো হয়েছে রিং। তবে স্বস্তির খবর, তামিম কথা বলছেন। আজ কিছুটা সময় হাঁটাচলাও করছেন।

সোমবার (২৪ মার্চ) ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকা এই ব্যাটার। জানা গেছে, আজ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে।

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত  চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

তবে এখনও তিনি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষনে আছেন। আজ দুপুরে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। এরআগে, তামিমের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শুরুর আগেই পড়ানো হয়েছে বিশেষ দোয়া।

গতকাল সকালেই অসুস্থবোধ করছিলেন তামিম। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের মাঝেই খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে পরানো হয় রিং। চিকিৎসক জানিয়েছেন, এখনো আশঙ্কামুক্ত হননি তামিম। তবে অবস্থার বেশ উন্নতি হয়েছে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  তামিম ইকবাল   হার্ট অ্যাটাক   ক্রিকেট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close