সোমবার, ১২ জানুয়ারি ২০২৬,
২৯ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
শিরোনাম: মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল      
খেলাধুলা
বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪১ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি সাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

স্বাধীনতার আগে থেকেই পল্টনে এই স্টেডিয়াম অবস্থিত। পাকিস্তান আমলে পাকিস্তান ক্রিকেট দল এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচও খেলেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়াম ঘিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয়। যা ঢাকা স্টেডিয়াম হিসেবে নামকরণ ও পরিচিত ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে এটির নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এই স্টেডিয়ামে আশি-নব্বই দশকে ফুটবল-ক্রিকেট উভয় খেলা-ই হতো। পরবর্তীতে মিরপুরে ফুটবল এবং এখানে হতো ক্রিকেট। ২০০৫ সাল থেকে মিরপুরে স্থায়ীভাবে ক্রিকেট আর পল্টনে ফুটবল চলে আসছে। এই স্টেডিয়াম মূলত ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে। তাই নামকরণ পরিবর্তনের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফে সভাপতিকে চিঠির অনুলিপিতে রেখেছে।

দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। আজ পরিবর্তন করল জাতীয় পর্যায়ের এক স্টেডিয়ামের নাম।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ফুটবল   যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে
কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার
কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ মাহমুদ
টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থতার কবলে শ্রমিকরা
ফার্স্ট লুকেই আলোচনায় অনিক বিশ্বাসের চলচ্চিত্র ‘মার্বেল’

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
ঝিকরগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ
নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close