সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
লাইফস্টাইল
দীপাবলিতে বানাতে পারেন হালকা মিষ্টি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:২৩ পিএম

উৎসবের মৌসুম মানেই মিষ্টির সমারোহ। তবে ডায়াবেটিস রোগীরা চাইলেও সব মিষ্টি খেতে পারেন না। অনেকে আবার স্বাস্থ্য সচেতনতা থেকে মিষ্টি খাওয়া এড়িয়ে চলেন। সামনেই দীপাবলি। এ দিন সবার জন্য বাড়িতেই তৈরি করতে পারেন সুগার ফ্রি হালকা স্বাদের মিষ্টি।

বাদাম বরফি

উপকরণ : ৫০০ গ্রাম বাদাম, পরিমাণ মতো কনডেন্সড মিল্ক, ১ কাপ ঘি, ৪ টি এলাচ।

প্রণালী: একটি পাত্রে প্রয়োজন মত কনডেন্সড মিল্ক নিন। ২ ঘন্টার মতো বাদামগুলো ভিজিয়ে রাখুন। এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করুন। তারপর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বেটে রাখা বাদাম দিয়ে দিন। তারপর ভালোভাবে ঘিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে তাতে এলাচ দিয়ে আবার ভালো করে নাড়ুন । কনডেন্সড মিল্ক যোগ করে নাড়তে থাকুন যতক্ষণ না শুকিয়ে মন্ড হয়।  হয়ে গেলে নামিয়ে নিন। একটা থালায় একটু ঘি গ্রিজ করে তাতে মিশ্রণটি ঢেলে উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে গারনিশ করতে হবে। এরপর ঠান্ডা করে বরফি আকার কেটে নিলেই তৈরি বাদাম বরফি।

বেসনের লাড্ডু

উপকরণ : ১ কাপ বেসন, ১ কাপ কনডেন্সড মিল্ক, ১ কাপ ঘি, বড় এলাচের গুঁড়ো, ছোট ছোট টুকরো করে কাটা বাদাম।

উপকরণ : একটি নন স্টিক ফ্রাই প্যানে বেসন নিয়ে কম আঁচে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। বাদামের কুচি আর এলাচের গুঁড়ো দিয়ে দিন। সুগন্ধ বেরোলে ঘি মিশিয়ে দিন। পুরোটা মিশে গেলে ১ কাপ কনডেন্সড মিল্কের সঙ্গে জাফরান মিশিয়ে দিন। এবার খুন্তি দিয়ে নেড়ে ভালো করে মেশাতে হবে। ঘি ভেসে উঠলেই বুঝতে হবে মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে অল্প ঠান্ডা নিন। হাতে অল্প ঘি মাখিয়ে লাড্ডু বানিয়ে নিন। ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিন। বাইরেও বেশ কিছুদিন ভালো থাকবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  দীপাবলি   মিষ্টি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close