শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে বাল্য বিয়ে বন্ধে ছুটে গেলেন ইউএনও
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:২৯ পিএম
বাল্যবিবাহের প্রতিকি ছবি

বাল্যবিবাহের প্রতিকি ছবি

বিয়ের কনে উর্মি। বাড়ি ভর্তি মেহমান। দুপুরের খাওয়া শেষে অপেক্ষা বরের জন্য। বরযাত্রী আসার আগেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৮ম শ্রেণির ছাত্রীর বিয়ে হচ্ছে বলে জানতে পেরে ওই ছাত্রীর বাড়িতে ছুটে যান বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। তিনি ওই বিয়ে বন্ধ করে পরিবারকে কাছ থেকে নেন মুচলেকা।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাহেরচর গ্রামে মো. মশিউর রহমানের মাদ্রাসা পড়ুয়া মেয়ের বিয়ে বন্ধ করে দেন ইউএনও।

জানা গেছে, বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। এরই মধ্যে বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। পরে তিনি বাল্য বিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাহেরচর গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেছি। মেয়েদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ওই অভিভাবকের বিরুদ্ধে কারাবাসসহ যেকোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোথাও বাল্য বিবাহের ঘটনা ঘটলে, দ্রুত প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close