বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
ইরানকে চরম মূল্য দিতে হবে : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৭:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

বাত ইয়ামের এক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এটি সাধারণ মানুষ, নারী ও শিশুদের পরিকল্পিতভাবে হত্যা— যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতানিয়াহু আরো বলেন, ইরান ইসরায়েলের জন্য একটি অস্তিত্বের হুমকি সৃষ্টি করেছে। নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, আমরা শোকাহত, নিহতদের পরিবারের সঙ্গে আমাদের হৃদয় রয়েছে।

একইসঙ্গে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ইসরায়েল শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপরই পাল্টা হামলায় নামে ইরান।  

শনিবার রাতভর দফায় দফায় হামলা চলে ইরান ও ইসরায়েলের মধ্যে। এখনো হামলা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা হয়েছে। ইসরায়েল আবার বলছে, তারা গত এক ঘণ্টায় ২০টি ড্রোন ভূপাতিত করেছে।

কেকে/এএম



আরও সংবাদ   বিষয়:  ইরান-ইসরায়েল যুদ্ধ   ইরানের হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close