মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
জাতীয়
সোমবার থেকে অতি ভারি বর্ষণের আভাস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

শনিবার (১৪ জুন) আবহাওয়া অধিদফতরের ভারি বর্ষণের সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে অতি ভারি বর্ষণের কারণে পার্বত্য জেলাগুলোর কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। সেই সঙ্গে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  সোমবার   অতি ভারি বর্ষণ   আভাস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close