বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
মঞ্চে গাইতে গাইতে প্যান্ট খুলে গেল বিয়ন্সের!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:২১ পিএম
বিয়ন্সে

বিয়ন্সে

মঞ্চে গাইতে গাইতে আকস্মিক পরিস্থিতির মুখোমুখি হলেন বিশ্বখ্যাত পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি লন্ডনের একটি স্টেডিয়ামে কনসার্টে পারফর্ম করার সময় নাচের এক পর্যায়ে তার সোনালি প্যান্ট খুলে মঞ্চে পড়ে যায়।

ভক্তদের সামনে এমন বিব্রতকর পরিস্থিতি হলেও তা সামাল দিতে সক্ষম হন বিয়ন্সে। ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে পড়েন তিনি। এরপর নিজের প্যান্টটি দ্রুত ও চতুরভাবে আবার পরে নেন। সহনৃত্যশিল্পীদের একজন পেছন থেকে এগিয়ে এসে তাকে সাহায্যও করেন। এর মধ্যেই বিয়ন্সে গানে ফিরে যান এবং পারফরম্যান্স চালিয়ে যান নির্বিঘ্নে।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিয়ন্সের আত্মসংবরণ ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।

চলতি বছর এপ্রিল থেকে ‘কাউবয় কার্টার’ নামে একটি কনসার্ট ট্যুরে রয়েছেন বিয়ন্সে। এটি শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউড থেকে। ট্যুরটি চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত, শেষ অনুষ্ঠান হবে আমেরিকার নেভাদার প্যারাডাইসে।

কেকে/এএম


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close