বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
ভ্রমণ লেখায় সম্মাননা পেলেন শিউলী রোজা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:২৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ব্রডকাস্ট রিপোর্টার ও লেখক শিউলী রোজাকে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান করেছে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। ভ্রমণ লেখায় তার আলোচিত গ্রন্থ "পর্বত রমণী নেপাল" বইয়ের মাধ্যমে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রদান করা হয় ।

টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ৩৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস - বিএবি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

এই পুরস্কারের মাধ্যমে শিউলী রোজার বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও পর্যটন সংস্কৃতি তুলে ধরার অবদানকে স্বীকৃতি জানানো হয়। তার লেখা বইতে নেপালের সংস্কৃতি, খাবার, দর্শনীয় স্থান, খরচ ও ভ্রমণ বিষয়ক তথ্য সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, যা পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

এই সময় শিউলী রোজা বলেন, নেপাল নিয়ে আমার এই বই লেখার পেছনে ছিল একটি ভিন্ন অভিজ্ঞতা ও ভালোবাসা। এ সম্মাননা আমার জন্য অনুপ্রেরণার।

উল্লেখ্য, শিউলী রোজা দীর্ঘ ছয় বছর ধরে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে আছেন এবং একাধারে তিনি একজন লেখক ও পর্যটন-সংস্কৃতি প্রেমী।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close