রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
জবির নতুন ক্যাম্পাসের ১১.৪০ একর জমি হস্তান্তর কাল
আল শাহরিয়া, জবি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:১৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রস্তাবিত নতুন ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে ১১.৪০ একর  জমি বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন।

সোমবার (২ জুন) জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা-২ হতে প্রেরিত এক অফিস আদেশে জানানো হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় অবস্থিত খাস খতিয়ানভুক্ত ১১.৪০ একর জমি বিশ্ববিদ্যালয়ের পক্ষে হস্তান্তরের জন্য সরকারের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। কাল এ জমি বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, আগামীকাল দ্বিতীয় ক্যাম্পাসে বাকি জমি হস্তান্তর হবে। যেসকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী দ্বিতীয় ক্যাম্পাসে যেতে আগ্রহী তারা সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবে। এ সময়ে গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের পরিচালক আমিরুল ইসলাম বলেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ২০১৮ সালে, তবে প্রকল্পটি দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। আমি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকল্পটি এগিয়ে নিতে তৎপর হই। ২০২৪ সালের জুলাইয়ে সংশোধিত আরডিপিপি অনুমোদিত হওয়ায় এখন পূর্ণগতিতে কাজ শুরু হয়েছে। সেনাবাহিনী নির্মাণ কার্যক্রমে যুক্ত হয়েছে এবং টেন্ডারসহ অন্যান্য প্রক্রিয়াও চলছে। আশা করছি, খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জবি   নতুন ক্যাম্পাস   জমি হস্তান্তর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close